খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোম্পানীগঞ্জে তাঁতীদলের দোয়া
Led Bottom Ad

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোম্পানীগঞ্জে তাঁতীদলের দোয়া

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৫/০১/২০২৬ ১৯:২০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতীদলের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর কাঠাঁলবাড়ী মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওসমান খাঁ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, যুগ্ম আহ্বায়ক আইনজীবী মিজানুর রহমান, সোহেল রানা, শাহ আলম, সুজন মাহমুদ এমরান, নিজাম উদ্দিন, লিটন আহমদ, সোহেল মিয়া।

এ ছাড়া উপজেলা কৃষকদলের সহসভাপতি আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খাঁ, উপজেলা তাঁতীদলের সদস্য ইব্রাহিম, ফরহাদ, রুবেল, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল পাশা, উপজেলা শ্রমিকদলের সদস্য জামাল মিয়া এবং মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রীর রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad