সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সিলেট-৬ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন বাছাইয়ে আয়কর রিটার্নের মূল কপি না থাকায় তার আবেদন এক সময় স্থগিত হয়েছিল। পরে প্রয়োজনীয় মূল কপি জমা দেওয়ার পর রোববার (৪ জানুয়ারি) বিকালে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘মনোনয়ন স্থগিত হওয়ার খবর নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল। আল্লাহর রহমতে প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার পর আমার মনোনয়ন বৈধ হয়েছে।’
এ সময় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানিবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, বিয়ানিবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: