মাজার জিয়ারত ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
হঠাৎ সিলেট সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
সিলেট সফরে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জানুয়ারি) দুপুরে তিনি সিলেটে পৌঁছান।
সিলেটে পৌঁছে প্রথমেই তিনি হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করেন। এরপর হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটিই বিএনপি মহাসচিবের প্রথম সিলেট সফর বলে দলীয় সূত্র জানিয়েছে।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, মূলত মাজার জিয়ারতের উদ্দেশ্যেই দলের মহাসচিব সিলেটে এসেছেন। এর পাশাপাশি সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে তাঁর ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার এই সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: