গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ
Led Bottom Ad

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

০৪/০১/২০২৬ ১৪:১৫:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং পরিবেশবিধ্বংসী কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।


পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন- সেলিম মিয়া (২৮), সাং-দিরাই কদমতলী, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, মো. হারুন অর রশিদ (২৩), সাং-মোহাম্মদপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, মো. সাবেল (৩২), সাং-চালিয়া এয়ারপোর্ট, থানা-সদর, জেলা-সিলেট।


উপজেলা প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন, পরিবেশগত ভারসাম্যহীনতা ও জননিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হচ্ছে। এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান চালিয়ে যাবে।


গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad