আজ সিলেট আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (৪ জানুয়ারি) সিলেট সফরে আসছেন। শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সিলেটে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি সন্ধ্যার দিকে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এই সফরকে ঘিরে সিলেট বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। দলীয় নেতারা বলছেন, এটি একটি সংক্ষিপ্ত সাংগঠনিক সফর হলেও রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাঁরা।
ডি আর ডি
মন্তব্য করুন: