সিলেট-১ ও সিলেট-৪ আসনে এনসিপির দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত
Led Bottom Ad

তথ্যে জটিলতা

সিলেট-১ ও সিলেট-৪ আসনে এনসিপির দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০১/২০২৬ ১৩:৪১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-১ ও সিলেট-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্রে দেওয়া তথ্যের জটিলতার কারণে দলটি দুই আসনেই বেকায়দায় পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক এবং সিলেট-৪ আসনের প্রার্থী মো. রাশেদ উল আলমের মনোনয়নপত্র স্থগিত করেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, উভয় প্রার্থীই একসময় দ্বৈত নাগরিক ছিলেন। তারা সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে মনোনয়নপত্রে উল্লেখ করেছেন। তবে নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই চলমান থাকায় তাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। যাচাই শেষে রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সিলেট-১ আসনের এনসিপি প্রার্থী এহতেশামুল হক চলতি বছরের ২২ অক্টোবর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। অন্যদিকে সিলেট-৪ আসনের প্রার্থী মো. রাশেদ উল আলম পেশায় একজন আইটি ডেভেলপার। তিনি একসময় সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, এহতেশামুল হক ও মো. রাশেদ উল আলম—দুজনের স্ত্রীই বর্তমানে যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

মনোনয়নপত্র স্থগিত হওয়ার ঘটনায় সিলেটের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এখন নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট দল ও ভোটাররা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad