কোম্পানীগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিমের গণসংযোগ
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিমের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০১/০১/২০২৬ ১৬:৫৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান ডালিম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর কোম্পানীগঞ্জ থানা বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে টুকেরবাজার, ভোলাগঞ্জ, দয়ারবাজার, শান্তির বাজার, মায়ার বাজার, ছড়ার বাজার ও শাহ আরেফিন বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মুজিবুর রহমান ডালিম ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে গিয়ে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করতে চান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সেলিম আহমদ; গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোলেমান আহমদ; জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন; কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন; সদস্য সচিব আফিজুর রহমান; যুগ্ম আহ্বায়ক আব্দুল মুরব্বির, মফিজ মিয়া, সাজিদুর রহমান, আব্দুল হেকিম, নুরুল হক, নূর মিয়া, ইসলামপুর ইউনিয়ন সভাপতি মছদ্দর আলী, তেলিখাল ইউনিয়ন সভাপতি ইসাক আলী মেম্বারসহ দলীয় নেতাকর্মীরা।

গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad