জকিগঞ্জে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি
Led Bottom Ad

জকিগঞ্জে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০১/০১/২০২৬ ১৬:৫৩:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর বিএনপি নেতা ও জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শামিম আহমদের বসতবাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার) পৌর এলাকার পঙ্গবট গ্রামে এ ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর শামিম আহমদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে আত্মীয়-স্বজনরা অবস্থান করছিলেন। এ সুযোগে গভীর রাতে মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা ঘরে অবস্থানরত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এরপর বাড়ির প্রতিটি কক্ষ তছনছ করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয়। তবে তাৎক্ষণিকভাবে লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad