সিলেটে শীতের তীব্রতা বেড়েছে, তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে
Led Bottom Ad

সিলেটে শীতের তীব্রতা বেড়েছে, তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/১২/২০২৫ ১৩:৪২:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শীত আরও বেড়েছে সিলেটে। বুধবার শহরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ সঙ্গে ঘন কুয়াশার প্রভাবে দিনভর কনকনে ঠাণ্ডায় কাবু ছিলেন নগরবাসী।

সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, এমন ঠাণ্ডা কিছুদিন আরও অব্যাহত থাকতে পারে।

আকাশ আংশিক মেঘলা থাকার কারণে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। কনকনে ঠাণ্ডায় নগরবাসীর জীবনযাত্রায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad