সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুলে হকের ৭ বছরে সম্পদের বিস্ফোরণ
Led Bottom Ad

আয় বেড়েছে সাড়ে চারগুণ

সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুলে হকের ৭ বছরে সম্পদের বিস্ফোরণ

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/১২/২০২৫ ১৩:৩৫:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ গত সাত বছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে তার বার্ষিক আয় প্রায় সাড়ে চারগুণ বেড়ে দাঁড়িয়েছে।

মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামা ও ২০১৮ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৮ সালে আরিফুল হকের বাৎসরিক আয় ছিল ৭ লাখ ৫৮ হাজার টাকা। ২০২৫ সালে এসে তার বাৎসরিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৩১ লাখ ৮৩ হাজার ২৩৬ টাকায়। অর্থাৎ মাত্র সাত বছরে আয় বেড়েছে প্রায় সাড়ে চারগুণ।

এই সময়ে তার স্ত্রীর আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৮ সালে স্ত্রীর কোনো আয়ের উৎস দেখানো হয়নি, কিন্তু ২০২৫ সালের হলফনামায় তার স্ত্রীর বাৎসরিক আয় ২৪ লাখ ৭০ হাজার ৭৫৯ টাকা দেখানো হয়েছে। স্ত্রীর আয়ের উৎস হিসেবে ব্যবসা উল্লেখ করা হয়েছে।

হলফনামা অনুযায়ী, আরিফুল হকের বর্তমান অস্থাবর সম্পদ ৪ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৩৮৪ টাকা। ২০১৮ সালে তার অস্থাবর সম্পদ ছিল ১ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৭১৩ টাকা। এ সময়ে সম্পদ বেড়েছে প্রায় ২ কোটি টাকারও বেশি। আরিফের স্ত্রীর অস্থাবর সম্পদ ২০২৫ সালে ৩৫ লাখ ২১ হাজার ৬৫৩ টাকা নগদ, ১৪ লাখ ৩৮ হাজার ৬৮১ টাকা বৈদেশিক মুদ্রা, মোটরগাড়ি ১২ লাখ টাকা, ২৭ ভরি স্বর্ণসহ ৬ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকার বেশি।

স্থাবর সম্পদের ক্ষেত্রে আরিফুল হকের সম্পদের মধ্যে রয়েছে বাড়ি, অ্যাপার্টমেন্ট, চা বাগান ও খামার, কৃষি জমি এবং অন্যান্য স্থাবর সম্পদ। তার স্ত্রীর স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বাড়ি ও অ্যাপার্টমেন্ট, অকৃষি জমি ও অন্যান্য মূল্যবান বস্তু।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, উভয়ের পেশা ব্যবসা। এ ছাড়া আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তবে একজন প্রার্থী হিসেবে তার আয় ও সম্পদের এই বিস্ফোরণ নির্বাচনী মাঠে আলোচনা সৃষ্টি করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad