খালেদা জিয়ার মৃত্যুতে কোম্পানীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত বাদ এশা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ী মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা এস এম জুয়েলের পক্ষ থেকে এবং কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা’র তত্ত্বাবধানে এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদ আলী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুহতামিম আব্দুর রাজ্জাক, ইমাম ও খতিব হাফেজ কুতুব উদ্দিন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুলু লিয়া, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহাগ আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান নাফিজ, কাঠালবাড়ী চৌমুহনী আলিম মাদ্রাসা ছাত্রদলের সভাপতি এমদাদ হোসেনসহ মুরব্বি ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ রহমান
মন্তব্য করুন: