জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
Led Bottom Ad

জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

৩০/১২/২০২৫ ২৩:১৪:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের উত্তর নোয়াগ্রাম গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে মতিউর রহমান ওরফে আতাউর রহমান ওরফে সুজন ওরফে সফর (৩৬) এবং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল (কাজিপাড়া) গ্রামের আশুক মিয়ার ছেলে মাছুম আহমদ (৩৪)।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, সোমবার দিবাগত গভীর রাতে জকিগঞ্জ থানাধীন ৩ নম্বর কাজলসার ইউনিয়নের বালাউট গ্রামের হেলিপ্যাড সংলগ্ন সড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মতিউর রহমানের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে মাছুম আহমদের বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৫টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad