সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি
থার্টি ফার্স্ট নাইটে সিলেট মহানগরে আতশবাজি ও গান-বাজনায় নিষেধাজ্ঞা
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সব ধরনের গান-বাজনা, আতশবাজি, পটকা ফুটানোসহ উচ্চ শব্দ সৃষ্টিকারী কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) থার্টি ফার্স্ট নাইট শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে মহানগর এলাকায় সকল প্রকার গান-বাদ্য-বাজনা, ঢাক-ঢোল বাজানো, লাউডস্পিকার ব্যবহার, আতশবাজি ও পটকা ফুটানো, মোটরসাইকেলে উচ্চস্বরে হর্ন বাজানো, শোডাউন ও র্যালি, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় সব বার ও পানশালা বন্ধ থাকবে। এ সময় মদ, এলকোহলসহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: