একই আসনে একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়ন
সিলেট বিভাগের তিন আসনে বিএনপির একাধিক প্রার্থীকে ঘিরে বিভ্রান্তি
সিলেট বিভাগের তিনটি আসনে (সিলেট-৬, সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-২) বিএনপির একাধিক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার ফলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, বিকল্প প্রার্থী হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতীক বরাদ্দের সময় চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী দুজনকেই মনোনয়ন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল একইভাবে মনোনয়ন পেয়েছেন। সিলেট-৬ আসনে প্রথমে এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও পরে ফয়সল আহমদ চৌধুরীকেও চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ জানান, “কিছু আসনে দুইজনকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে, প্রতীক বরাদ্দের সময় একজন চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।”
এ রহমান
মন্তব্য করুন: