খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক, দোয়া-মাহফিল ও কর্মসূচি ঘোষণা
Led Bottom Ad

খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক, দোয়া-মাহফিল ও কর্মসূচি ঘোষণা

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/১২/২০২৫ ১৩:৫২:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি শোক প্রকাশ ও দোয়া-মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও মরহুমার আত্মার শান্তি কামনায় হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসা, নয়াসড়ক মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা এবং কাজীরবাজার মাদ্রাসায় পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। খতমে কোরআন শেষে বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে শরিক হওয়ার জন্য সিলেট মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। তাঁর মৃত্যুতে দেশ এক সাহসী ও আপসহীন নেতৃত্বকে 

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad