সিলেট-৫ আসনে মনোনয়ন দাখিল করলেন জমিয়তের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ও দলটির সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি ও জমিয়তের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন।
জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে সিলেট-৫ আসনটিও রয়েছে, যেখানে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ রহমান
মন্তব্য করুন: