দক্ষিণ সুরমায় ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Led Bottom Ad

দক্ষিণ সুরমায় ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/১২/২০২৫ ১২:২৭:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় র‌্যাবের স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। হবিগঞ্জের বাহুবল থানা এলাকা থেকে একটি ট্রাকে করে গাঁজা সিলেটে নিয়ে আসার সময় এই চালানটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ট্রাকের ভেতর থেকে সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকের দুই আরোহীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার বাহুবল থানার রঘুরামপুর মিরপুরবাজার এলাকার হরেন্দ্র দেবের ছেলে উজ্জল দেব (৩২) এবং একই এলাকার আব্দুর রউফের ছেলে মো. শাহজাহান মিয়া (৩২)।

র‌্যাব সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে র‌্যাব গ্রেপ্তারকৃতদের দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad