শহীদ শরিফ হাদির হত্যার প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেট ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়।
অবস্থানকালে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস’ ও অন্যান্য লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ হাদির হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শাবিপ্রবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান, নুর নবী হাসান, আরাফাত হোসেন, নয়ন মিয়া, লোকমান মিয়া সহ অনেক শিক্ষার্থী ও নেতাকর্মী।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তি দাবি করেন।
এ রহমান
মন্তব্য করুন: