সিলেট অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে সাদাপাথর ৪০ কিলোমিটার ওয়াকাথন সম্পন্ন
সুস্থতা ও জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সিলেট অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সাদাপাথর ৪০ কিলোমিটার ওয়াকাথন’। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে দিনব্যাপী এ ওয়াকাথন সফলভাবে সম্পন্ন হয়।
ভোর ৪টা ৩০ মিনিটে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে যাত্রা শুরু করে ওয়াকাথনটি কোম্পানীগঞ্জের সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টে গিয়ে শেষ হয়। দীর্ঘ এ পথচলায় অর্ধশতাধিক রানার অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৫ জন সফলভাবে ওয়াকাথন সম্পন্ন করেন।
ওয়াকাথন শেষে সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা। অতিথিবৃন্দ সফলভাবে ওয়াকাথন সম্পন্নকারী রানারদের হাতে মেডেল তুলে দেন।
ওয়াকাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন—শাহিদুর রহমান বাবলা, রুম্মান আহমদ, সাইফুর রহমান, মাশুক আহমদ, আতিকুর রহমান, আমিনুর রহমান, জাকির মুন্সি, আলমগীর হুসাইন, আব্দুল আহাদ, রেদওয়ান আহমদ, মো. ফরিদ, টিপু বিশ্বাস, করিম সানোয়ার, দিদার আহমেদ, নাজমুল ইসলাম, মুজিবুর রহমান, মাহবুব, মাছুম আহমদ, আব্দুল হান্নান, আহসান হাবিব, মামুন আব্দুল্লাহ, শাহজাহান কবির ডালিম, মওসুফ আহমদ চৌধুরী ডালিম, শাহাদাত হুসাইন, নাসির উদ্দীন, ওমর ফারুক, আব্দুর রহমান, কাজী আসগর, আফজাল মোহাম্মদ, শাহিন আহমেদ, মোহাম্মদ সাহিদুর রহমান, পাবেল আহমদ, শাহিন আজাদ, নাজমুল ইসলাম (টিটু), শহিদুল ইসলাম, খোরশেদ আলম, রুহুল আমিন, মোহাম্মদ ঈসা তালুকদারসহ অনেকে।
আয়োজকরা জানান, নিয়মিত হাঁটার মাধ্যমে সুস্থ জীবনযাপন ও শারীরিক সচেতনতা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
এ রহমান
মন্তব্য করুন: