জৈন্তাপুরে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর ইউনিয়নের হরিপুর হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বিলাল মিয়া (৩৮) ও কবির আহমদ (৩২)।
পুলিশ জানায়, স্থানীয় জনগণ তাদের কাছে ফেনসিডিল ও ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে প্রথমে আটক করে। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ রহমান
মন্তব্য করুন: