কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২৬/১২/২০২৫ ১৮:১১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিন (৩২)।

বৃহস্পতিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ কর্মসূচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে এসআই মো. সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উত্তর রনিখাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নজির উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad