সিলেটে জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগরীর কানিশাইল এলাকা থেকে একসঙ্গে সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা শিলং তীর জুয়া খেলায় জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী থানাধীন কানিশাইল ০১ নম্বর রোডের মারুফ টি-স্টলের সামনে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
তাহের আহমদ (৩০), পিতা রমিজ মিয়া, সাচনা বাজার, জামালগঞ্জ, সুনামগঞ্জ (বর্তমানে কানিশাইলের রমিজ মিয়ার কলোনি);
শামীম আহমদ (২০), পিতা উসমান মিয়া, পলাশ লতারগাঁও, বিশম্ভরপুর (বর্তমানে কানিশাইলের সজিব মিয়ার কলোনি);
স্বপন মিয়া (৫৫), পিতা মৃত আব্দুল করিম তালুকদার, দৈরশ্রী বাখরপুর, ধর্মপাশা (বর্তমানে কানিশাইলের ইমন মিয়ার কলোনি);
জসিম (৪৫), পিতা মৃত রঙ্গ মিয়া, তেঘরিয়া বোল্লা, লাখাই, হবিগঞ্জ (বর্তমানে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকায়);
আল আমিন (২৭), পিতা জামাল উদ্দিন, জয়কলস, শান্তিগঞ্জ (বর্তমানে কোতোয়ালী থানার রোকেয়ার কলোনি);
মো. বাদল (৩৮), পিতা আব্দুর রশিদ মিয়া, ময়দানঘাট বাহাগুলপুর, শিবগঞ্জ, বগুড়া (বর্তমানে কানিশাইলের বেলাল মিয়ার কলোনি);
সুজাত মিয়া (৩৫), পিতা আবুল কালাম, মন্ডলিভোগ, ছাতক (বর্তমানে কানিশাইলের হুমায়ুনের কলোনি)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা নম্বর ৬৭৮/২৫ দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীতে জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: