সিলেটে দেশের ২৪তম স্থলবন্দর উদ্বোধন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এটি উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, এবং ভোলাগঞ্জ স্থলবন্দরের ইনচার্জ গিয়াস উদ্দিন।
স্থলবন্দর উদ্বোধনের মাধ্যমে কোম্পানীগঞ্জ অঞ্চলের বাণিজ্য ও পণ্য পরিবহণে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: