ঘনঘন ভূমিকম্প হওয়ায় উদ্বেগ বাড়ছে
সিলেট-মৌলভীবাজারে পাঁচ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত
সিলেট ও মৌলভীবাজারে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দু’বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৫।
এর ঠিক পরেই রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখা।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্প দুটি মৃদু মাত্রার হওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাতের গভীরতায় অনেকেই কম্পন অনুভবও করেননি।
তবে সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে ঘনঘন ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এ রহমান
মন্তব্য করুন: