জকিগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
Led Bottom Ad

জকিগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১০/১২/২০২৫ ২২:২২:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় একজন যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লিমন আহমেদকে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। লিমন আহমেদ কালীগঞ্জ এলাকার ফারুক আহমেদের পুত্র।

আটকের পর তাৎক্ষণিকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত লিমন আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারায় দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পৌর প্রশাসক প্রনয় বিশ্বাস। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad