কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে ৩৬৬ বোতল মাদক উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৩৬৬ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে পুলিশ ও র্যাব।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর রানিখাই ইউনিয়নের মাঝের গাঁও এলাকায় পুলিশের একটি দল ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও দুজনকে সনাক্ত করে পরে মামলা নেয় পুলিশ।
এ ছাড়া রাত ১টার দিকে সিলেট–ভোলাগঞ্জ সড়কের ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে র্যাব-৯। আটক ব্যক্তির নাম সজল বিশ্বাস (৩৫)। তিনি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। এ সময় আরেকজন পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‘উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ডি আর ডি
মন্তব্য করুন: