সিলেটের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
Led Bottom Ad

সিলেটের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

প্রথম সিলেট প্রতিবেদন

১০/১২/২০২৫ ১২:৩৮:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেটের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা কলি প্রতীক নিয়ে এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মনোনীত প্রার্থীরা।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতারুল হোসেন এই পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করেন। তাঁরা হলেন সিলেট-১ আসনে এহতেশাম হক, সিলেট-৩ আসনে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ, হবিগঞ্জ-৪ আসনে নাহিদ উদ্দিন তারেক।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতারুল হোসেন বলেন, “আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন করেছি। শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপির প্রার্থীরা জনগণের সমর্থন অর্জন করবে বলে আমরা আশাবাদী।”

এসময় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি আরও জানান, বাকি আসনগুলোতেও পরিস্থিতি বিবেচনায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad