সিলেটে ৬ দিনবাপী ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ বুধবার থেকে শুরু
Led Bottom Ad

সিলেটে ৬ দিনবাপী ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ বুধবার থেকে শুরু

প্রথম ডেস্ক

০৯/১২/২০২৫ ২১:৪৬:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ৬ দিন ব্যাপী ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট- এর উদ্যোগে এই কর্মসূচী চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।


‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় হোটেল গ্র্যান্ড সিলেট এন্ড রিসোর্টে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবু হান্নান দেলোয়ার হোসেন।


কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও সিলেট অঞ্চলের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা।


সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল- সাদাত ও কী-নোট পেপার উপস্থাপন করবেন যুগ্ম-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী। এছাড়া বিভিন্ন দায়িত্বশীল অবস্থানে কর্মরত অনেকেই আমন্ত্রণ সাপেক্ষে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। 


কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এসময়, গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল অবস্থান থেকে নাগরিকদের সময়মতো ভ্যাট দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রচারনামূলক অবদান রাখতে অনুরোধ করা হয়।


দীপ্ত বৈষ্ণব

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad