সিলেটে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা
Led Bottom Ad

সিলেটে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০৬/২০২৫ ১০:৪৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে দুই মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকালীন ঘুমন্ত শিশুর পিতার গলায়ও ছুড়িকাঘাত করা হয়। ঘটনাটি ঘটে বুধবার (২৫ জুন) বিকেলে সিলেট নগরীর মেজরটিলার ইসলামপুরের মোহাম্মদপুর এলাকার কোরশী মঞ্জিলের বাসায়।  নিহত শিশুর নাম ইনাইয়া রহমান। ছুড়িকাঘাতে আহত শিশুটির বাবা আতিকুর রহমান। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অপারেশন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি মো. মনির হোসেন।


নিহত শিশু ইনায়া রহমান নগরীর মেজরটিলা বাজার ইসলামপুরের মোহাম্মদপুর এলাকার সিএনজি অটোরিকশাচালক আতিকুর রহমানের মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবাইকে নিয়ে মেজরটিলা ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর রহমান। বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বিকেলের দিকে চিৎকার শুনে স্থানীয়রা আতিকুরের বাসায় যায়। এ সময় ঘরে দুই মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালকের গলা অর্ধেক কাটা অবস্থায় পাওয়া যায়।


পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন ও তার বাবাকে ভর্তি করা হয়।


শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন বলেন, ইনাইয়া রহমান নামে দুই মাসের এক শিশুকে ছুরিকাঘাতে করে হত্যা করা হয়েছে। তার বাবা আতিকুর রহমানকেও গলায় ছুরিকাঘাত করা হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। কী কারণে ঘটনা ঘটেছে তা আমরা অনুসন্ধান চালাচ্ছি।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad