সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫শ’ ছুঁইছুঁই
Led Bottom Ad

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন

সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫শ’ ছুঁইছুঁই

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১২/২০২৫ ১৭:৪০:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মওসুম শেষ হলেও সিলেট বিভাগে থামছে না ডেঙ্গুর দাপট। বিভাগজুড়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫শ’র কাছাকাছি পৌঁছেছে। শনিবার (৬ ডিসেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বরের প্রথম ছয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ জন—গড়ে প্রতিদিন আড়াই জনের বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৩ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪, হবিগঞ্জ সদর হাসপাতালে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নর্থ-ইস্ট মেডিকেল কলেজে ১, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ১ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।

চলতি বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৯, সুনামগঞ্জে ৭৯, মৌলভীবাজারে ৯৮ ও হবিগঞ্জে আক্রান্ত হয়েছেন ২৪১ জন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad