সিলেটে টাস্কফোর্সের অভিযানে চোলাই মদ–গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬
Led Bottom Ad

সিলেটে টাস্কফোর্সের অভিযানে চোলাই মদ–গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/১২/২০২৫ ১৬:০০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ ও ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অভিযানকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব–৯, ৩৪ বীর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশ নেয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশাল (২৩), আকাশ (২৩), সুব্রত (২১), রাজা (২০), করণলাল (২২) এবং শান্তিলাল (৪০)। তাদের সকলের কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। শান্তিলালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাসহ মোট পাঁচটি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান থেকে ১৫টি নতুন–পুরাতন মোবাইল ফোনও জব্দ করা হয়।


গ্রেপ্তার ছয়জনকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad