নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত
Led Bottom Ad

৬৬ জন আহত

নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত

প্রথম ডেস্ক

০৩/১২/২০২৫ ১৮:১০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। সিলেট জেলায় ১৮টি দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে দুর্ঘটনার সংখ্যা কম।

নিহতদের মধ্যে ৯ জন পথচারী, ৩ জন মোটরসাইকেল আরোহী, ৪ জন সিএনজি ও লেগুনা চালক বা আরোহী এবং ৪ জন অন্যান্য যানবাহনের চালক। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু।

নিসচা সিলেট কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানিয়েছেন, স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যম, অনুমেয় অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে কিছুটা কম দুর্ঘটনা হলেও সিলেট জেলায় তা বৃদ্ধি পেয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad