কোম্পানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি শাহীন, সম্পাদক জাহান
Led Bottom Ad

কোম্পানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি শাহীন, সম্পাদক জাহান

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৬/১১/২০২৫ ১৮:২৮:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শামস উদ্দিন শাহীনকে সভাপতি ও জাহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রবিবার উপজেলা দলিল লেখক সমিতির অফিসে আহ্বায়ক কমিটির মাধ্যমে সর্বসম্মতিক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে সকলের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ২১ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী, সহ সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, রুহুল আমিন বাবুল, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ  আমিরুল হক, প্রচার সম্পাদক সাহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক জিয়াউল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম তুহিন, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, কার্যকরী সদস্য হানিফ খন্দকার,  মশ্রব আলী, আবু বাক্কার সিদ্দিক, আবিদুর রহমান, কামরুজ্জামান, আব্দুল আজিজ, শাহাব উদ্দিন, নীলমনি শর্ম্মা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad