কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের শোকসভা
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের শোকসভা

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৬/১১/২০২৫ ১২:৪৯:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মরহুম এম হিফজুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ শোকসভায় বিভিন্ন পর্যায়ের ছাত্রদল–যুবদল–বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।


সভায় বক্তারা বলেন, “হিফজুর ছিলেন জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির প্রাণশক্তি। দলের দুঃসময়ে তার অবদান ছাত্রদল চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”


সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা শ্রমিকদলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এলাইছ মেম্বার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা  সেচ্চাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন ও সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল ও

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিক আহমদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন,সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমেদ

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলম,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিম বাদশা

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন ফরহাদ খন্দকার, সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম আহমদ ফরহাদ,


এছাড়া আরও উপস্থিত ছিলেন— এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, আরমান শেখ, লিটু আহমেদ, শুয়েব আহমদ, গণসংযোগ বিষয়ক সম্পাদক শরিফ আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আল আমিন, সদস্য মইনুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হুসেন, শাহজাহান আহমদ, রুকুনুজ্জামান শুভ, কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারওয়ার, সাধারণ সম্পাদক রায়হান, সাবেক সদস্য সচিব কবির আহমদ, জুরহান আহমদ, পূর্ব ইসলামপুর ইউপি  সাধারণ সম্পাদক জামির হুসেন, তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এলাইছ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম, উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এমরান আহমদ, দক্ষিণ রনিখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আলাউদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম, জামিল আহমদ, মানিক মিয়া ও গনি মিয়াসহ ছাত্রদল–যুবদল–বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


অনুষ্ঠানের শেষে মরহুম এম হিফজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad