কোম্পানীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকালের শুরু থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়। কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
কেন্দ্রে দায়িত্ব পালন করেন—উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক রুহেল আহমদ, কেন্দ্র সচিব আজাদ মিয়া, হল সুপার আজাদুর রহমান আজাদ, সহ-হল সুপার জগদীশ পুরকায়স্থ, নজরুল ইসলাম এবং আব্দুল ওয়াহিদ।
এসময় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ বলেন, “সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে অত্যন্ত সফলভাবে এ বছরের মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।”
তিনি জানান, উপজেলার ১৫টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান থেকে মোট ৩৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এ রহমান
মন্তব্য করুন: