বিশ্বনাথে ঘরের ছাদ থেকে পড়ে দুই সন্তানের জনকের মৃত্যু

বিশ্বনাথে ঘরের ছাদ থেকে পড়ে দুই সন্তানের জনকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১০/১১/২০২৫ ২২:১০:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে ঘরের ছাদ থেকে পড়ে কয়েস মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর (বড়বাড়ি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়েস মিয়া ওই গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্র জানায়, গৃহস্থালির কাজের জন্য বাড়ির ছাদে উঠেছিলেন কয়েস মিয়া। অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, সোমবার রাত ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad