জকিগঞ্জের বীরশ্রীতে ইউপি ভবনের পাশের বাড়িতে অগ্নিকাণ্ড
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়ন পরিষদের পাশের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে মৃত হাফিজ আব্দুল কাদির মিয়ার বসতঘরে এ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ছুটে এসে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র ও ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: