সিলেটে সিপিবি নেতা সুমনের বিরুদ্ধে দুটি মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর
Led Bottom Ad

সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজি অটোরিকশা ভাঙচুরের দুটি মামলা

সিলেটে সিপিবি নেতা সুমনের বিরুদ্ধে দুটি মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/১১/২০২৫ ১৩:৪৫:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হারুন-অর-রশিদের আদালতে তাকে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন এবং একটি মামলায় কারা ফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। তিনি বলেন, “শুনানি শেষে আদালত সুমনের বিরুদ্ধে করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে দুটি মামলার একটিতে জেলগেইটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।”

প্রসঙ্গত, গত শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরের মদিনা মার্কেট কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজি অটোরিকশা ভাঙচুরের দুটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা আন্দোলন করেন। এতে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক অংশ নেন। পরে একটি প্রতিনিধিদল সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ১১ দফা দাবি পেশ করে এবং ২ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখেন। কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগেই সুমনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad