সিপিবি নেতাসহ বাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তি দাবি
Led Bottom Ad

সিপিবি নেতাসহ বাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তি দাবি

প্রথম ডেস্ক

০২/১১/২০২৫ ০৩:২০:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন-সহ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সিলেট কার্যালয় থেকে দিনে ২২ জন শ্রমিক নেতৃবৃন্দকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট শাখা। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার নেতৃবৃন্দের মুক্তির দাবি দাবি জানিয়ে বলা হয়- গ্রেপ্তার নেতৃবৃন্দকে থানায় রেখে রাত ৮টায় চারটি মিথ্যা ও ভিত্তিহীন মামলার আসামি শ্রেণিভুক্ত করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। একইসাথে কথিত যে- চারটি মামলার অভিযোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, ওই মামলাগুলোর কল্পিত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি একেবারেই অসত্য। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, ষড়যন্ত্রের অংশ হিশেবে চারটি মামলায় কমরেড আনোয়ার হোসেন সুমন এবং শ্রমিক নেতৃবৃন্দকে বেআইনিভাবে ফ‍্যাসিবাদী কায়দায় গ্রেফতার করা হয়েছে। যা-আইনের শাসনের পরিপন্থী। ভিত্তিহীন মামলাগুলোর বর্ণিত ঘটনার সাথে গ্রেফতারকৃত নেতৃবৃন্দ যুক্ত ছিলেন না। আইনশৃঙ্খলা বাহিনী দুরভসন্ধিমূলকভাবে কৌশলে শ্রমিক বান্ধব নেতা এবং শ্রমিক নেতৃবৃন্দকে মিথ্যা ভাষ‍্যে সাজানো অভিযোগে ফাঁসানো ও গ্রেফতার করা অবিচারের শামিল। 


বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট শাখার সভাপতি অ‍্যাডভোকেট সৈয়দ মনির আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ দাশ বাপন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাকিম আহমেদ কাওছার গ্রেফতারের প্রতিবাদে জোরালো দাবি জানান যে, কমরেড আনোয়ার হোসেন সুমন এবং ২২জন শ্রমিক নেতৃবৃন্দকে অতিসত্বর নিঃশর্ত মুক্তি দিতে হবে।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad