স্কুলে নিকাব-বোরকা নিষিদ্ধ ঘোষণা ইতালির

স্কুলে নিকাব-বোরকা নিষিদ্ধ ঘোষণা ইতালির

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৬ ২২:০৯:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইতালির স্কুলগুলোতে মুখমণ্ডল ঢেকে রাখায় ব্যবহৃত নিকাব ও বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের মুখ না ঢেকে খোলা মুখে স্কুলে আসতে হবে। দ্রুতই এ বিষয়ক বিলটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দলীয় একটি যুব অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই কঠোর সিদ্ধান্তের কথা তুলে ধরেন মেলোনি। প্রধানমন্ত্রীর নীতিগত ঘোষণার আওতায় শুধু পোশাকের নিষেধাজ্ঞা নয়, বরং বিদেশি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণেও বেশ কিছু নতুন পদক্ষেপ আনা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণা থেকে জানা যায়, প্রতি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া, যেসকল বিদেশি শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে খাপ খাওয়াতে সমস্যার সম্মুখীন হবে, তাদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে।

ধর্মীয় বা সামাজিক প্রথার প্রসঙ্গ টেনে মেলোনি জোর দিয়ে বলেন, কোনো ঐতিহ্য বা প্রথার দোহাই দিয়ে কোনো শিক্ষার্থী বা কিশোরীকে মুখ ঢেকে রাখতে বাধ্য করা যাবে না।

উল্লেখ্য, বর্তমানে ইতালির স্কুলগুলোতে মোট নথিভুক্ত শিক্ষার্থীর মধ্যে বিদেশি শিক্ষার্থীর হার প্রায় ১১.৬ শতাংশ। অভিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের প্রক্রিয়াকে আরও জোরালো করতে এবং ভাষা ও মূলধারার শিক্ষার সুযোগ বাড়াতেই ইতালি সরকার এমন কঠোর আইন বাস্তবায়ন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইতালীয় প্রধানমন্ত্রী।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad