বড়লেখায় চুরি হওয়া ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ৪

বড়লেখায় চুরি হওয়া ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২০/০৯/২০২৬ ২১:০২:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া তারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা থানাধীন উত্তর চৌমুহনা এলাকার শাহবাজপুর রোডের ব্রিজসংলগ্ন ফয়েজ মেম্বারের ভাড়া করা ঘরে মেসার্স এম আলগমীর নামের একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৈদ্যুতিক তার ও বিভিন্ন মেরামত সামগ্রী মজুদ করে আসছিল। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে কোনো একসময় ওই মজুদঘরের সামনে খোলা জায়গায় রাখা পিডিবি ডক মার্লিন, আইটেম নম্বর-ডি ২৭ মডেলের প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর বড়লেখা থানায় মামলা নম্বর-১৯, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ধারায় মামলা করা হয়।

মামলা দায়েরের পর চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে বড়লেখা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে এএসআই সন্তোষ কুমার বিশ্বাস, এএসআই কাওছার আহমদসহ পুলিশের একটি দল রবিবার সিলেটের বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—১. রাফি (২০), পিতা রিপন আহমদ, কাচারীবাগ, বিয়ানীবাজার, সিলেট। ২. মো. সোহেল রানা, পিতা মৃত জসিম উদ্দিন, কাশীভাঙ্গা, বিরল, দিনাজপুর। ৩. কামরুল হাসান মিলন, পিতা জেনারুল ইসলাম, সিংগুল, বিরল, দিনাজপুর। ৪. মো. জুয়েল আহমদ (২৮), পিতা আনিছুর রহমান, মুকলেছপুর, ভাঙ্গা, কুমিল্লা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে চুরি হওয়া প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।

পরে গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


হিফজুর রহমান /ডিডি / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad