বিএনপি উদার রাজনৈতিক দল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী: লুনা
Led Bottom Ad

বিএনপি উদার রাজনৈতিক দল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী: লুনা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৭/০৮/২০২৫ ১৯:০১:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন-ভাতা নির্ধারিত করে একটি চাকুরি নীতিমালা তৈরি করে তাদেরকে মূল্যায়ন করা হবে। সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে ইমামদের অবদান অনেক বেশি। অথচ, সমাজে ইমাম-মোয়াজ্জিন সাহেবগণ বেশি অবহেলিত। তাদের বেতন একেবারেই কম। 


তিনি বলেন,  ইমাম-মোয়াজ্জিনগণ সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে অমূল্যায়ন করেছে। তাদেরকে জেল জুলুমসহ নানা নির্যাতন করেছে। যুব সমাজকে ধবংশের হাত থেকে রক্ষা করতে ইমাম সাবেহগণকে আরো বেশি করে কাজ করার আহ্বান জানান তিনি।


রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্বনাথ নতুন বাজারস্থ সেবা কমিউনিটি সেন্টারে ইমাম-মোয়াজ্জিন সাহেবগণকে নিয়ে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইলিয়াস পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।


সভায় আরো বক্তব্য রাখেন, ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ। মাওলানা আব্দুন নুর, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, নিজাম উদ্দিন, মুফতি আবু বক্কর, সাইফুর রহমান, আব্দুল্লা আল জামিল, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা খালেদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ছাইদ আহমদ প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন,জাতীয় ইমাম-মোয়াজ্জিন বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad