গোয়ালাবাজারে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
Led Bottom Ad

গোয়ালাবাজারে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৫/০৮/২০২৫ ২৩:৪২:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর জাতীয়তাবাদী হুমায়ুন সমর্থন গোষ্ঠির আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।


মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আয়োজকরা জানান, “আমরা প্রতিবছরই দেশনেত্রীর জন্মবার্ষিকীতে এ ধরনের দোয়া মাহফিলের আয়োজন করে থাকি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” অবিভক্ত বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া,ওসমানী নগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াচ মিয়া, 

তাজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান এমরান রব্বানী,সহ মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad