বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে মস্তক বিহীন ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
Led Bottom Ad

বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে মস্তক বিহীন ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৮/২০২৫ ২৩:০৯:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত  একটি খাল থেকে মস্তক বিহীন ৪৫ বছর বয়সী  অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ৩টার দিকে কুশিয়ারা নদীর সাথে  সংযুক্ত একটি খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বালাগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান মস্তক বিহীন অর্ধগলিত ব্যাক্তির লাশ উদ্ধার করে। 


লাশের পড়নে থাকা প্যান্টের পকেটে একটি মোবাইল, একজোটা চাবি এবং একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগে ভারতের জাতীয় পরিচয় পত্র, ভারতীয় কিছু টাকা এবং কিছু ছবি পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের হতে পারে। ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। ভারতের জাতীয় পরিচয় পত্রে থাকা নম্বর হচ্ছে  LSY90400099, ভোটারের নাম গৌরাঙ্গ ঘোস, সম্পর্কিত ব্যক্তির নাম জিতু ঘোস। যুবকের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 


বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ  যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad