প্রার্থীর চূড়ান্ত তালিকায় বৈধ হলেন সাবেক মেয়র পত্নী সামা হক
Led Bottom Ad

সিলেট উইমেন চেম্বারের নির্বাচন

প্রার্থীর চূড়ান্ত তালিকায় বৈধ হলেন সাবেক মেয়র পত্নী সামা হক

মীর্জা ইকবাল

১৪/০৮/২০২৫ ২২:৪৩:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রাথমিক বাছাই তালিকায় প্রার্থীতা বাতিল হলেও নির্বাচনী আপিল বোর্ডের রায়ে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মিসেস সামা হক চৌধুরী। তিনি সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর স্ত্রী। এর আগে সিলেট চেম্বারের নির্বাচনকে সামনে রেখে গঠিত নির্বাচনী বোর্ড গেল ৭ আগষ্ট বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে। মনোনয়ন ফরমের সাথে পুলিশ ক্লিয়ারেন্স না থাকায় নির্বাচন বিধি অনুযায়ী বাদ পড়েন মিসেস সামা হক চৌধুরী। ঘোষিত তফসিল অনুযায়ী পরে ১১ আগষ্ট তিনি পুলিশ ক্লিয়ারেন্সসহ আপিল বোর্ডে আপত্তি দাখিল করেন। এরই অংশ হিসেবে ১৪ আগষ্ট আপিল বোর্ডের রায়ে চূড়ান্ত বৈধ তালিকায় তিনি অন্তর্ভুক্ত হন। এরফলে তিনি সিলেট উইমেন চেম্বারের নির্বাচনে পরিচা্লক পদে অংশ গ্রহণ করতে আর কোন বাধা রইলো না।


বৃহস্পতিবার ১৪ আগষ্ট নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট ফারজানা আক্তার মিতা ও বোর্ডের অপর দুই সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পলি রানী দেব স্বাক্ষরিত তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 


এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। গেল ৩১ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেম্বার সদস্যদের উপস্থিতিতে সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। 


সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট ফারজানা আক্তার মিতা জানান,সিলেট উইমেন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখের সিউচেকইন্ডা-২০২৫.৯০(১০) স্মারকমূলে নির্বাচন বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন, ২০২২; বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী ২০২৫-২০২৭পরিচালনা পর্ষদের ০১ (এক) জন সভাপতি, ০১ (এক) জন সহ-সভাপতি এবং ০৯ (নয়) জন পরিচালক নির্বাচন তথা ১১ (এগারো জন সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের উদ্দেশ্যে আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন তফসিল নিম্নরূপভাবে সংশোধন করা হলো। তফসিল অনুযায়ী বৈধ মনোনীত প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৫ থেকে ১৭ আগষ্ট, প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৭ আগষ্ট, নির্বাচন অনুষ্ঠান, ভোট গ্রহণ ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত। 


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad