ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনকালে কোম্পানীগঞ্জে যুবক আটক

ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনকালে কোম্পানীগঞ্জে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৯/০৭/২০২৬ ১৯:৫৪:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত জায়গা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় মো. সবুজ মিয়া (৪০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টের পিছনে ধলাই নদী থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার ভোলাগঞ্জ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ইজারা বর্হিভূত স্থান থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ধলাই নদীতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই জগৎ জ্যোতি দাস। রাত সাড়ে ৩টার দিকে ধলাই সেতু সংলগ্ন এলাকায় নৌকায় বালু উত্তোলনের সময় সবুজ মিয়াকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এসময় সবুজ মিয়া বালু উত্তোলনের কথা স্বীকার করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার প্রথম সিলেটকে বলেন, ‘‘খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


সোহেল রানা / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad