বৈশ্বিক নারী জোটসমূহের সাথে ছাত্রীসংস্থার বৈঠক
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটি গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে হিউম্যানিটারিয়ান কেয়ার মালয়েশিয়া -এর উদ্যোগ গ্লোবাল উইমেন’স কোয়ালিশন ফর আল-কুদস অ্যান্ড প্যালেস্টাইন, এশিয়া প্যাসিফিক উইমেন’স কোয়ালিশন ফর আল-কুদস অ্যান্ড প্যালেস্টাইন এবং রোজ২রোজ এর প্রতিনিধিদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গাজা ও ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক নারী জোটসমূহের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গ্লোবাল উইমেন’স কোয়ালিশন ফর আল-কুদস অ্যান্ড প্যালেস্টাইন-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এস্মা সাইদোগ্লু, এশিয়া প্যাসিফিক উইমেন’স কোয়ালিশন ফর আল-কুদস অ্যান্ড প্যালেস্টাইন-এর প্রেসিডেন্ট ডা. ফাওজিয়া বিনতি মোহাম্মদ হাসান এবং রোজ২রোজ-এর এক্সিকিউটিভ নুরমাসসুরি বিনতি হারুন। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া, সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফাসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে গাজায় চলমান মানবিক সংকট, ফিলিস্তিনের ন্যায্য অধিকার এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে নারী ও তরুণদের সম্মিলিত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গাজার পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংহতি ও সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বৈশ্বিক উম্মাহ ও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় সচেতনতা সৃষ্টি, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, নারীদের নেতৃত্বাধীন উদ্যোগ এবং গাজা ও ফিলিস্তিনের জনগণের প্রতি দীর্ঘ মেয়াদি সংহতি কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকটি গাজা, আল-কুদস, ফিলিস্তিন এবং বৈশ্বিক উম্মাহর প্রতি সংহতি ও সহযোগিতামূলক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সমূহ অন্বেষণ এবং সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার অভিন্ন প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: