ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিনিধি. ছাতক

৩১/০৭/২০২৫ ১৭:৫৯:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতকে চেচান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আবু সালেক (২৯) নামের এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।


জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী মোটর সাইকেলটি সড়কের চেচান এলাকায় পৌঁছলে বিপরিতগামী অজ্ঞাতনামা যানবাহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহসহ দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।


জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: