শান্তিগঞ্জে ট্রলির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
Led Bottom Ad

শান্তিগঞ্জে ট্রলির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১০/০৫/২০২৬ ১২:৫৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ধানবাহী ট্রলির ধাক্কায় আবিদ আল হাসান (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আক্তাপাড়া মিনাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবিদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জামিল আল হাসানের বড় ছেলে এবং স্থানীয় রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাদরাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিল আবিদ। শনিবার সকালে সে সাইকেল চালিয়ে আক্তাপাড়া মিনাবাজারে যায়। বাজার থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রলির সাথে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলির ধাক্কায় গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad