নবীগঞ্জে ইঁদুরের বিষপানে এক যুবকের মৃত্যু
Led Bottom Ad

নবীগঞ্জে ইঁদুরের বিষপানে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/০৫/২০২৬ ২২:২০:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎হবিগঞ্জের নবীগঞ্জে ইঁদুরের বিষপানে হামিদুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামের ইসলাবাদ ভূমিহীন পাড়ায় এ ঘটনা ঘটে।

‎নিহত হামিদুর রহমান ওই গ্রামের হাফিজ মিয়ার ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হামিদুর স্থানীয় বাজারে যান। পরে বাড়িতে ফিরে এসে তিনি ইঁদুরের বিষপান করেছেন বলে পরিবারের সদস্যদের জানান। এ সময় পরিবারের লোকজন দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম মনঞ্জুরুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইননুগত ব্যবস্থা নেওয়া হবে।

‎স্বপন রবি দাশ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad